দুর্নীতিবিরোধী সরকারি উদ্যোগে সমর্থনের আহ্বান আল-হাকিম ও আল-জাইদির

আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পিএম

ইরাকে দুর্নীতি দমনে সরকারের নেওয়া উদ্যোগ ও পদক্ষেপের প্রতি সমর্থন জানানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী ফালিহ আল-জাইদি এবং ন্যাশনাল উইজডম মুভমেন্টের নেতা সাইয়্যেদ আম্মার আল-হাকিম। তাদের মতে, দুর্নীতিবিরোধী কার্যক্রম জোরদারের পাশাপাশি দেশের স্থিতিশীলতা বজায় রাখতেও সরকারের প্রচেষ্টায় সহযোগিতা প্রয়োজন।

শনিবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রী আলী ফালিহ আল-জাইদির সঙ্গে বৈঠক করেন আম্মার আল-হাকিম। ইরাকি নিউজ এজেন্সির (আইএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর মিডিয়া অফিসের এক বিবৃতিতে বৈঠকের বিষয়টি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বৈঠকে ইরাকের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই নেতা। দেশটির বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সরকারের পরিকল্পনা নিয়েও তাঁদের মধ্যে মতবিনিময় হয়। পাশাপাশি অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কর্মসূচির অগ্রগতি এবং বিভিন্ন সরকারি সেবা খাতে নেওয়া উদ্যোগগুলো পর্যালোচনা করেন তারা।

বৈঠকে দুর্নীতি দমনে সরকারের প্রচেষ্টা ও গৃহীত পদক্ষেপের প্রতি সমর্থন জানানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ইরাকজুড়ে স্থিতিশীলতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা করেন প্রধানমন্ত্রী ও ন্যাশনাল উইজডম মুভমেন্টের নেতা। সূত্র: ইরাকি নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত