মধ্যপ্রাচ্যের দিকে এগুচ্ছে মার্কিন এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৫ পিএম

মধ্যপ্রাচ্যের দিকে অত্যাধুনিক এফ-২২ স্টিলথ যুদ্ধবিমান মোতায়েনের প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, যুক্তরাজ্যের একটি ঘাঁটিতে কয়েকদিন অবস্থানের পর মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিমানগুলো ওই অঞ্চলের উদ্দেশে উড্ডয়ন করেছে।

ফ্লাইট ট্র্যাকিং ডাটায় দেখা যায়, যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্স ল্যাকেনহিথ ঘাঁটি থেকে এফ-২২ যুদ্ধবিমানগুলো উড্ডয়ন করছে এবং তাদের সঙ্গে রয়েছে কেসি-৪৬ রিফুয়েলার বিমান, যা আকাশেই জ্বালানি সরবরাহ করে।

গত সপ্তাহে এসব বিমান লেকেনহেথে পৌঁছায় এবং কয়েকদিন সেখানে অবস্থান করে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়, রিফুয়েলার বিমানের সঙ্গে সংশ্লিষ্ট কারিগরি কারণে সেগুলো সেখানে অবতরণ করেছিল।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ ও রণতরীর বড় বহর মোতায়েন করেছে। নতুন করে এফ-২২ যুক্ত হওয়ায় অঞ্চলটিতে সামরিক উপস্থিতি আরও জোরদার হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, এফ-২২ ছাড়াও আকাশপথে এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমানসহ কয়েক ডজন বিমানকে মধ্যপ্রাচ্যের দিকে যেতে দেখা গেছে। একটি স্বাধীন ট্র্যাকিং দলের তথ্য বলছে, ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকেই যুদ্ধবিমান, জ্বালানি ট্যাংকার এবং শতাধিক কার্গো বিমান ওই অঞ্চলের দিকে যাচ্ছে।

AS/AHA
আরও পড়ুন