ইরানের বিরুদ্ধে ঘোষিত নৌ-অবরোধ কার্যকর হওয়ার পরই কড়া হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অবরোধ ভাঙতে এলে ইরানের যেকোনো ‘আক্রমণকারী জাহাজ’ তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেওয়া হবে।
নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প এই সতর্কবার্তা দেন। এর আগে তিনি ইরানের সব বন্দর ঘিরে নৌ-অবরোধ আরোপের ঘোষণা দিয়েছিলেন।
ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টায় অবরোধ কার্যকর হওয়ার কিছুক্ষণ পরই দেওয়া ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরানের নৌবাহিনী ইতোমধ্যে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। তার ভাষায়, ইরানের ১৫৮টি জাহাজ ধ্বংস করা হয়েছে এবং তাদের নৌক্ষমতা কার্যত ভেঙে পড়েছে।
তিনি আরও বলেন, ইরানের স্বল্পসংখ্যক দ্রুতগামী ‘ফাস্ট অ্যাটাক শিপ’-এর ওপর এতদিন আঘাত হানা হয়নি, কারণ সেগুলোকে বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি।
তবে এবার সরাসরি সতর্ক করে ট্রাম্প জানান, এসব জাহাজ যদি অবরোধ এলাকায় প্রবেশের চেষ্টা করে, তাহলে তাৎক্ষণিকভাবে সেগুলো ধ্বংস করা হবে। তিনি বলেন, সমুদ্রপথে মাদক পাচারকারীদের নৌকা ধ্বংসে যে কৌশল ব্যবহার করা হয়, একই পদ্ধতি ইরানের জাহাজের ক্ষেত্রেও প্রয়োগ করা হবে। সূত্র: আল–জাজিরা।
ট্রাম্পকে 'ভয় পান না' পোপ লিও
জাহাজ জব্দের 'কঠোর হুঁশিয়ারি' মার্কিন বাহিনীর
পোপের সমালোচনার পর যিশু খ্রিস্টের বেশে ট্রাম্প
