বিশ্ব এখন জ্বালানি নিরাপত্তার ইতিহাসে সবচেয়ে বড় এবং নজিরবিহীন সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছে বলে সতর্ক করেছেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি-এর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল।
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জ্বালানির দাম ক্রমাগত বাড়তে থাকায় বৈশ্বিক চাহিদার ওপর নিম্নমুখী চাপ তৈরি হবে, যা বাজারে নতুন ভারসাম্যহীনতা সৃষ্টি করতে পারে।
একই সঙ্গে বিভিন্ন দেশের সরকার এই সংকট মোকাবিলায় যে নীতিগত পদক্ষেপ নিচ্ছে বা ভবিষ্যতে নিতে পারে, সেগুলোর প্রভাবও জ্বালানি ব্যবহারে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।
ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব সম্পর্কে তিনি বলেন, এখন পর্যন্ত বৈশ্বিক বাজার প্রতিদিন প্রায় ১৩ মিলিয়ন ব্যারেল তেলের সরবরাহ হারিয়েছে, যা সামগ্রিক জ্বালানি স্থিতিশীলতার জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে। সূত্র: আলজাজিরা
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো
জার্মানিগামী পাইপলাইনে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা পুতিনের