'রাশিয়া ও ইরানি তেলে আর কোনো ছাড় নয়'

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পিএম

রাশিয়া ও ইরান থেকে তেল আমদানি সংক্রান্ত পূর্ববর্তী শিথিল নীতির আর কোনো সম্প্রসারণ হবে না বলে কঠোর অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট নিশ্চিত করেছেন, বর্তমানে বিদ্যমান ওয়েভার বা ছাড় সুবিধা আর নবায়ন করা হবে না।

অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে জানা যায়, রাশিয়ার তেল ও পেট্রোলিয়াম পণ্যের জন্য দেওয়া চলমান ছাড়, বিশেষ করে যেগুলো পরিবহন পথে রয়েছে, সেগুলোর মেয়াদ আর বাড়ানো হবে না বলে স্পষ্ট করেছে ওয়াশিংটন।

একই সঙ্গে ইরানের ক্ষেত্রে আরও কঠোর অবস্থান নেওয়া হয়েছে। স্কট বেসেন্ট জানান, সমুদ্রে থাকা ইরানি তেলের জন্য কোনো ধরনের ছাড় বা সম্প্রসারণের প্রশ্নই আসে না। তার ভাষায়, ইরান থেকে তেল প্রবাহ কার্যত বন্ধ করার অবস্থানেই যুক্তরাষ্ট্র রয়েছে।

তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের আরোপিত পদক্ষেপের ফলে ইরানি তেল রপ্তানি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এ বিষয়ে কোনো নমনীয়তা দেখানোর পরিকল্পনা নেই। সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত