ইরান এখন চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে: ট্রাম্প

আপডেট : ২২ মে ২০২৬, ১০:৩৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান এখন 'চুক্তি করতে মরিয়া' হয়ে উঠেছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির চাপেই তেহরান আলোচনায় আগ্রহ দেখাচ্ছে।

ট্রাম্প বলেন, 'আমাদের বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। ভেনেজুয়েলায় আমরা কী করেছি, আর ইরানে যা করেছি, সবাই দেখেছে।'

ইরান প্রসঙ্গে তিনি আরও বলেন, 'ইরান চুক্তি করতে মরিয়া। কী হয় দেখা যাবে। কিন্তু আমরা তাদের কঠোরভাবে আঘাত করেছি এবং আমাদের সামনে অন্য কোনো পথ ছিল না। কারণ ইরান কখনও পারমাণবিক অস্ত্র পেতে পারে না।'

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা চললেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইস্যুতে এখনো বড় মতপার্থক্য রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন