লোহিত সাগরে জাহাজ চলাচল সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের নৌ মিশন কার্যকর করতে আরও জাহাজ প্রয়োজন বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস। তবে সদস্যদেশগুলোর কাছে নতুন করে জাহাজ দেওয়ার আহ্বান জানালেও এখন পর্যন্ত কোনো দেশ নিশ্চিত প্রতিশ্রুতি দেয়নি।
ব্রাসেলসে ইইউর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়ার সময় কালাস সাংবাদিকদের বলেন, লোহিত সাগরে জাহাজ চলাচল সুরক্ষায় পরিচালিত অ্যাসপিদেস মিশনকে কার্যকর করতে আরও নৌযান প্রয়োজন। এ জন্য তিনি ইইউর সদস্যদেশগুলোকে আরও জাহাজ দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।
কালাস বলেন, তিনি সদস্যদেশগুলোর সঙ্গে বিষয়টি নিয়ে নিয়মিত আলোচনা করছেন। তবে এখন পর্যন্ত নতুন কোনো জাহাজ দেওয়ার বিষয়ে নিশ্চিত প্রতিশ্রুতি পাওয়া যায়নি।
ইউরোপীয় ইউনিয়নের অ্যাসপিদেস মিশনের লক্ষ্য লোহিত সাগর ও আশপাশের জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষিত রাখা। মিশনটি কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় নৌ-সামর্থ্য নিশ্চিত করাই এখন ইইউর সামনে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সূত্র: ডন
যুদ্ধের ক্ষতের মাঝেই স্কুলে ফিরছে ইরানের শিশুরা
শিগগিরই শত্রুমুক্ত হবে আরব সাগর: মোজতবা খামেনি