পাকিস্তানে সেনা অভিযানে আরও ২২ সন্ত্রাসী নিহত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৮ পিএম

পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবিরোধীনী অভিযানে আরও ২২ সন্ত্রাসীনিহ হয়েছেন। এ নিয়ে গত ৪৮ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৭ জনে। 

সোমবার (২ ফেব্রুয়ারি) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এই তথ্য নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা রয়টার্স ও ডন-এর প্রতিবেদনে বলা হয়, গত শনিবার বেলুচিস্তানে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘বেলুচ লিবারেশন আর্মি’ (বিএলএ) একযোগে একাধিক হামলা চালিয়ে ১৭ নিরাপত্তা কর্মীসহ ৪৮ জনকে হত্যা করে। এরপরই পুরো প্রদেশজুড়ে সাঁড়াশি অভিযান শুরু করে পাকিস্তানি বাহিনী।

স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি জানান, রোববার রাতে অভিযানে আরও ২২ জন ‘ফিতনা আল-হিন্দুস্তান’ সন্ত্রাসী নিহত হয়েছে। তিনি এই সশস্ত্র গোষ্ঠীগুলোকে ভারতীয় মদতপুষ্ট হিসেবে অভিহিত করেন। 

নাকভি আরও বলেন, ‘নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সময়োচিত পদক্ষেপের মাধ্যমে বড় ধরনের নাশকতা নসাৎ করেছে। ভারতীয় এজেন্ট ও তাদের দোসরদের সমূলে নির্মূল করা হবে।’

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, বেলুচিস্তানের বিভিন্ন দুর্গম এলাকায় এখনো অভিযান অব্যাহত রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। বিএলএ দীর্ঘদিন ধরে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী এবং বিশেষ করে চীনা নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।

পাকিস্তান সরকার অভিযোগ করে আসছে যে, এসব সন্ত্রাসী আফগানিস্তানের মাটি ব্যবহার করে ভারতের সহায়তায় প্রশিক্ষণ ও হামলার পরিকল্পনা করে। তবে ভারত ও আফগানিস্তান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

FJ
আরও পড়ুন