কাঁচামাল সংকটে বাড়ছে কনডমের দাম

আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পিএম

বিশ্বজুড়ে কাঁচামাল সংকট, সরবরাহ চেইনে বিঘ্ন এবং উৎপাদন খরচ বাড়ার কারণে কনডমের দাম ২০-৩০% পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা করছে বিশ্বের সবচেয়ে বড় কনডম প্রস্তুতকারক মালয়েশীয় কোম্পানি কারেক্স।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থায় বাধা অব্যাহত থাকলে এই বৃদ্ধি আরও বেশি হতে পারে বলেও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।

নৌপরিবহনের ব্যয় বৃদ্ধি ও সরবরাহে দেরির কারণে অনেক গ্রাহকের গুদাম স্বাভাবিকের তুলনায় প্রায় খালি হয়ে পড়ায় কারেক্সের কনডমের চাহিদা বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে কারেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, পরিস্থিতি নিঃসন্দেহে খুব অস্থিতিশীল। এই মুহূর্তে গ্রাহকদের ওপর এই বাড়তি ব্যয় চাপিয়ে দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।

কারেক্স বছরে পাঁচ বিলিয়নের (৫০০ কোটি) বেশি কনডম উৎপাদন করে।

ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্যের পেট্রোকেমিক্যাল খাতে চাপ বাড়ায় সরবরাহ চেইনের সংকটে পড়া চিকিৎসা গ্লাভস প্রস্তুতকারকদের মতো ক্রমবর্ধমান সংখ্যক কোম্পানির তালিকায় এবার যুক্ত হলো কারেক্স।

সূত্র: রয়টার্স।

AHA
আরও পড়ুন