ভারতের রাজস্থানের জয়পুরে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের (Cockroach Janta Party's founder Abhijeet Dipke) হামলার শিকার হয়েছেন। হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই এ নিয়ে তোলপাড় শুরু হয়।
সোমবার জয়পুরের শহীদ স্মারকে শিক্ষা খাতে দুর্নীতি, প্রশ্নফাঁস এবং বেকারত্বের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার সময় অন্তত দুজন ব্যক্তি তাকে প্রকাশ্যে চড় ও মারধর করেন।
ভিডিওতে দেখা যায়, সমর্থকদের কাঁধে চড়ে বিক্ষোভস্থলে অবস্থান করছিলেন দিপকে। এ সময় এক ব্যক্তি তার গলায় জড়ানো কাপড় ধরে টেনে নামানোর চেষ্টা করেন। পরে ওই ব্যক্তি এবং তার সঙ্গে থাকা আরেকজন দিপকেকে একাধিকবার চড় ও ঘুষি মারেন।
পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে দিপকের সমর্থকেরা হামলাকারীদের সরিয়ে নিয়ে গিয়ে মারধর করেন বলে ভিডিওতে দেখা গেছে।
অভিজিৎ দিপকের ককরোচ জনতা পার্টি মূলত একটি ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন হিসেবে যাত্রা শুরু করলেও সাম্প্রতিক সময়ে শিক্ষা ব্যবস্থা, প্রশ্নফাঁস ও বেকারত্বের মতো ইস্যুতে বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে আলোচনায় এসেছে।
গত ৬ জুন দিল্লিতে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে দলটি ঘোষণা দিয়েছিল, মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনইইটি) এবং অন্যান্য পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করলে সারা দেশে ধারাবাহিক আন্দোলন গড়ে তোলা হবে।
সেই ঘোষণার অংশ হিসেবেই সোমবার জয়পুরে বিক্ষোভের আয়োজন করা হয়। আন্দোলনকারীরা প্রশ্নফাঁস, শিক্ষা ব্যবস্থার বিভিন্ন অনিয়ম এবং ক্রমবর্ধমান বেকারত্বের প্রতিবাদ জানান।
অভিজিৎ দিপকে অতীতে একাধিকবার দাবি করেছেন যে তার আন্দোলন সম্পূর্ণ অহিংস হবে। তবে জয়পুরের কর্মসূচিতে তিনি নিজেই সহিংসতার শিকার হওয়ায় ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ভিয়েতনামে মাংস বিক্রির উদ্দেশ্যে চুরি করা ৪০০ বিড়াল উদ্ধার
আমরাই এখন সবচেয়ে জনপ্রিয় জুটি: মেলোনি