যুক্তরাষ্ট্র ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছিল, তবে তা প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। খামেনি জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতজানু করা হবে না, পরাজয় মেনে নেওয়া হবে না এবং ক্ষতিপূরণ দেওয়া হবে না, ততক্ষণ শান্তির জন্য সময় উপযুক্ত নয়।
মঙ্গলবার (১৭ মার্চ) একজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা জানিয়েছেন, প্রস্তাব দুটি মধ্যস্থতাকারী দেশের মাধ্যমে তেহরানের কাছে পৌঁছে। কর্মকর্তার বরাত অনুযায়ী, খামেনি তার প্রথম পররাষ্ট্রনীতি–বিষয়ক অধিবেশনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার বিষয়ে কঠোর এবং অনমনীয় অবস্থান প্রকাশ করেছেন। তবে তিনি সশরীর উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত করা যায়নি।
আয়াতুল্লাহ মোজতবা খামেনি বাবার মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছেন। দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস তাকে এ পদে নির্বাচিত করেছে।
সূত্র: রয়টার্স
লারিজানি নিহতের জোর গুঞ্জনের মধ্যেই এক্স অ্যাকাউন্টে ‘রহস্যময় পোস্ট’
