পরিবারের সদস্যসহ ইরানি জেনারেল নিহত : আইআরজিসি

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৮:১৯ পিএম

ইরানের সশস্ত্র বাহিনীর মেজর জেনারেল জামশিদ এসঘাঘি হামলায় নিহত হয়েছেন। তিনি চিফ অব জেনারেল স্টাফের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ কথা জানিয়েছে।

আইআরজিসির বিবৃতির বরাত দিয়ে ইরানের গণমাধ্যমে বলা হয়, হামলায় জামিশদ এবং তার পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তিনি কোন হামলায় এবং কবে নিহত হয়েছেন, বিবৃতিতে এ বিষয়ে তথ্য দেওয়া হয়নি।

সূত্র: আল–জাজিরা।

AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত