যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহের অভিযোগে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যম এসএনএনের বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে 'ভাড়াটে কার্যক্রমে' জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, সেবা কেন্দ্র ও অবকাঠামোর অবস্থানসংক্রান্ত তথ্য সরবরাহ করেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
এ সময় তাদের কাছ থেকে ইলেকট্রনিক ডিভাইস, স্যাটেলাইট সরঞ্জাম এবং অস্ত্রও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে এসএনএন। সংশ্লিষ্ট সংস্থাগুলো বলছে, এসব তথ্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করছিল।
সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিক গ্রেপ্তারের ঘটনা ঘটছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পরও একই ধরনের অভিযান চালানো হয়েছিল।
এদিকে, সম্প্রতি কঠোর করা গুপ্তচরবৃত্তি আইনের আওতায় অভিযুক্তদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড এবং সম্পদ বাজেয়াপ্তের মতো শাস্তির বিধান রাখা হয়েছে, যা এই ধরনের অপরাধে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়। সূত্র:আলজাজিরা
যুক্তরাষ্ট্র আলোচনায় আস্থা অর্জনে ব্যর্থ: বাকের গালিবাফ
ইরানের প্রতিনিধিদলও পাকিস্তান ছাড়লো 
