পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘সত্যিকারের বন্ধুত্ব’ গড়ে উঠছে: হেগসেথ

আপডেট : ৩০ মে ২০২৬, ০৮:৪৫ পিএম

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে একটি ‘সত্যিকারের বন্ধুত্ব’ গড়ে উঠছে, যা দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিচ্ছে।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগ নিরাপত্তা সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ মন্তব্য করেন। পরে সম্মেলন আয়োজক আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক স্টাডিজ ইনস্টিটিউট ইউটিউবে তার বক্তব্য প্রকাশ করে।

হেগসেথ বলেন, ইরান যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় পাকিস্তানের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভূমিকাকে প্রশংসা করেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সম্পর্ককে ঘিরে একটি ‘অপ্রত্যাশিত অগ্রগতি’ দেখা যাচ্ছে, যা দুই দেশের মধ্যে আস্থা ও সহযোগিতা বৃদ্ধির ইঙ্গিত দেয়।

হেগসেথ দাবি করেন, এই সম্পর্কের ইতিবাচক পরিবর্তন এমন সময় ঘটছে যখন যুক্তরাষ্ট্র অতীতের আঞ্চলিক সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগে ভূমিকা রাখছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন