ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা, বিদায় ও দাফন অনুষ্ঠান পবিত্র মহররমের ১০ তারিখ (আশুরা) শেষ হওয়ার পর সম্পন্ন হবে বলে জানিয়েছে তার স্মরণে গঠিত বিশেষ কমিটি। ইমাম হুসাইন (আ.)-এর শোক পালনের দীর্ঘদিনের ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) এই শেষকৃত্য ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন নিয়ে কমিটি তাদের দ্বিতীয় দফা বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে।
বিবৃতিতে জানানো হয়, মরহুম নেতার মর্যাদাপূর্ণ শেষকৃত্যের জন্য দেশজুড়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। শোকাহত জনতা যেন সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানে অংশ নিতে পারেন, সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন সংস্থা চূড়ান্ত সময়সূচি এবং লজিস্টিক সমন্বয়ের কাজ চালিয় যাচ্ছে।
পাশাপাশি, খামেনির দাফন ও জানাজার সময়সূচি নিয়ে দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে ছড়ানো অনুমাননির্ভর ও যাচাইবিহীন তথ্য বা গুজব থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কমিটি। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য অনুষ্ঠানগুলোতে অংশ নিতে ইচ্ছুকদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে উল্লেখ করে জানানো হয়, অনুষ্ঠানের চূড়ান্ত বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সদর দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো এক যৌথ আগ্রাসনে ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনি, তার পরিবারের কয়েকজন সদস্য, উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং বহু সাধারণ ইরানি নাগরিক নিহত হন। সূত্র: মেহের নিউজ এজেন্সি
ইরানে যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা, হরমুজে উত্তেজনা চরমে