মধ্যপ্রাচ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ‘আবাবিল’ ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ লেবাননের তায়রেতে ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক যানে ‘আবাবিল’ ড্রোন দিয়ে হামলা চালানো হয়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার পর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ যুদ্ধ ঘোষণা করে।
এরপর ইসরায়েলি সেনারা লেবাননের দক্ষিণাঞ্চলের বড় একটি অংশ দখল করে নেয়।
এখন দখলদার সেসব সেনাদেরকে লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। তারা এসব হামলায় ব্যবহার করছে ফাইবার অপটিক সমৃদ্ধ ড্রোন।
ফলে, ইসরায়েলের সেনারা এসব ড্রোন ইলেকট্রিক জ্যামিংয়ের মাধ্যমে ভূপাতিত করতে পারছে না। এমনকি এগুলোকে শনাক্তও করতে পারছে না।
অপরদিকে এসব ড্রোনে বিস্ফোরক বোঝাই করে ইসরায়েলি সেনাদের টার্গেট করছে হিজবুল্লাহ। গত কয়েকদিনে যত ইসরায়েলি সেনা লেবাননে নিহত হয়েছেন তাদের অধিকাংশই প্রাণ ড্রোন হামলায় নিহত হয়েছেন। সূত্র: আলজাজিরা
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত
সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত: আরাঘচি