নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে ডাকাতি মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ (নাটোর ক্যাম্প) ও র্যাব-১ (ঢাকা)।
রবিবার ( ১৪ জুন) সন্ধায় এই অভিযান পরিচালনা করে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জের শাহজাদপুরের সুজন মিয়া (২৬), সিংড়ার সোনাপুরের আরিফুল ইসলাম সবুজ (৩৮) এবং এনায়েতপুরের এমদাদুল হক (৩৭)।
এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সিরাজগঞ্জের কামারখন্দ থানার ডাকাতি মামলার আসামি। তারা অনেক দিন ধরে পালিয়ে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহতায় র্যাব-৫ (নাটোর ক্যাম্প) ও র্যাব-১ (ঢাকা) যৌথ অভিযানে নাটোরের সিংড়া উপজেলা চামারী ইউনিয়নের পাঙ্গাসিয়া বাজার থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে সিংড়া থানায় হস্তান্তর করে র্যাব।
ছোট উদ্যোগই একদিন বিশ্ব জয় করে: গাজীপুরের ডিসি
পাটজাত মোড়ক ব্যবহার না করায় গাজীপুরে দুই ব্যবসায়ীকে জরিমানা
গাজীপুরে জেলা পর্যায়ে প্রথম খৈকড়া ও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়