ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লেবানন পরিস্থিতির দিকে ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘জি-৭ জোট মনে করে দেশটিতে একটি যুদ্ধবিরতি অবশ্যই পূর্ণাঙ্গ ও অবিলম্বে হতে হবে। যা অত্যন্ত জরুরি ও প্রয়োজনীয়।’
বুধবার (১৭ জুন) প্যারিসে জি-৭ শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিটি অবশ্যই লেবাননের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার বিষয়টি নিশ্চিত করবে।’
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা কিছুটা ধীর হলেও তা এখনও পুরোপুরি বন্ধ হয়নি।
ফরাসি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ও ইরানের এই কূটনৈতিক সাফল্য নিয়ে বলেন, ‘আমরা সর্বসম্মতভাবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অত্যন্ত চমৎকার চুক্তিটিকে স্বাগত জানিয়েছি, যা প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করেছেন।’
এই চুক্তির প্রতি নিজের পূর্ণ সমর্থন জানিয়ে ম্যাক্রোঁ বলেন, ‘আমরা এই চুক্তিটিকে সমর্থন করি কারণ এটি একটি তীব্র অস্থিতিশীল পরিস্থিতির অবসান ঘটাচ্ছে, যার প্রভাব আমাদের অর্থনীতির ওপর অত্যন্ত ভয়াবহ ছিল।’
সূত্র: আল জাজিরা
ইরানে আবারও বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের