জমি নিয়ে বিরোধে হামলায় আহত ৫

আপডেট : ২১ জুন ২০২৬, ১১:০৪ এএম

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা ও ধারালো অস্ত্রের আঘাতে অন্তত পাঁচ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯) লালমনিরহাট সদর উপজেলায় বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের নামা খুনিয়াগাছ  গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতদের অবস্থায় গুরুতর হওয়ায় ওই দিন উপজেলা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার দিন বিকাল সাড়ে ৫ টার দিকে লালমনিরহাট সদর নামা খুনিয়াগাছ গ্রামের আজিুল ইসলাম, আমিনুর রহমান, হাবিবুর রহমান, গোলাম রব্বানী, আ. রউফ মিয়া, আফিয়ার রহমান, শফিয়ার রহমান, মমিনুর রহমান, আমিনুর মিয়া, মৃত মোজাহার আলীর বাড়িতে হামলা চালায়। 

আহতরা হলেন- রেজাউল করিম, তার স্ত্রী মর্জিনা বেগম, তার মা রেজিয়া খাতুন, ছোট ভাই আ. কুদ্দুস তার স্ত্রী রোজোয়ানা বেগম। এছাড়া বেশ কয়েকজন হামলার শিকার হয়েছেন। 

এই ঘটনায় থানায় একটি এজাহার দেওয়া হয়েছে। এজাহারে বলা হয়, মৃত মোজাহার আলীর ছেলেরা তার বাবার কবলাকৃত সম্পত্তিতে বাড়ি-ঘর করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। ওই জমির উপর কাল্পনিক দাবিদার সেজে নানা সময় জবর দখল চেষ্টাসহ হুমকি দিয়ে হয়রানি করে আসছেন একই এলাকার আজিুল ইসলাম, আমিনুর রহমান, হাবিবুর রহমান, গোলাম রব্বানী, আ. রউফ মিয়া, আফিয়ার রহমান, শফিয়ার রহমান, মমিনুর রহমান, আমিনুর মিয়ারা ও তার লোকজন। ঘটনার দিন রেজাউল করিমসহ তার স্ত্রী বাড়িতে বেড়া দিচ্ছিলেন। 

পূর্বের জমি-জমা সংক্রান্ত মামলার জের ধরে লালমনিরহাট সদর নামা খুনিয়াগাছ আজিজুল ইসলাম আমিনুর রহমার ও তার লোকজন লোহার রড, দা, ছোরা, শাবল ও লাঠিসোটা নিয়ে প্রাণ নাশের হুমকিসহ গালাগালি করতে থাকেন। রেজাউল গালমন্দ করতে নিষেধ করলে তারা একযোগে বাড়িতে ঢুকে হামলা চালান। 

এজাহারে আরও বলা হয়, রেজাউলকে এলোপাতাড়ি মাথায় কোপাতে থাকলে এসময় স্বজনরা তাকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপরও হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহাম্মেদ বলেন, এই ঘটনা আমার জানা নেই। তবে অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন