ইরানের দক্ষিণাঞ্চলের বন্দর আব্বাস শহর ও কেশম দ্বীপের আশপাশে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত কোনো বেসামরিক হতাহত কিংবা আবাসিক ও বাণিজ্যিক স্থাপনার ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
মেহরের প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, গত কয়েক রাত ধরে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের দক্ষিণ উপকূলীয় এলাকায় হামলা চালিয়ে আসছে।
এসব হামলায় কয়েকজন জেলে এবং মাতৃভূমির প্রতিরক্ষায় নিয়োজিত সদস্য নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এছাড়া বিস্ফোরণের কারণ বা হামলার প্রকৃতি সম্পর্কেও স্বাধীনভাবে কোনো তথ্য যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: আলজাজিরা
ফের হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা ইরানের
তিন দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক হামলা
ওমানের ওপর যুক্তরাষ্ট্রের ‘প্রকাশ্য ও গোপন চাপের’ অভিযোগ ইরানের