ইরানের ভূখণ্ডে সাম্প্রতিক বিমান হামলা চালাতে ইসরায়েলি বিমানঘাঁটি ব্যবহার করছে মার্কিন যুদ্ধবিমান। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎস স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে মার্কিন হামলায় ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কৌশলগত বুশেহর বিমানবন্দরটি সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে। সরকারি মুখপাত্র ফাতেমেহ মহাজেরানি জানান, এসব হামলায় প্রায় ৩৫০ জন সরকারি কর্মচারী প্রাণ হারিয়েছেন।
হতাহতের পাশাপাশি ধ্বংস হয়েছে ব্যাপক বেসামরিক অবকাঠামো। হামলায় ১২টি সেতু, ২টি সুরঙ্গ, বেশ কিছু বিমানবন্দর ও ট্রেন স্টেশন ক্ষতিগ্রস্ত হওয়াসহ যাতায়াত ব্যবস্থা চরমভাবে ব্যাহত হচ্ছে।
উদ্ভূত উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর সার্বিক নিরাপত্তা নিয়ে সৌদি আরব ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে টেলিফোনে পৃথক বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথের যৌথ ব্যবস্থাপনায় ওমান একটি বিশেষ প্রস্তাব দিয়েছে। এতে স্বেচ্ছায় ফি দেওয়া-নেওয়া, অবাধ চলাচল নিশ্চিতকরণ এবং পরিবেশ রক্ষার বিধান রাখা হয়েছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সাংবাদিকদের সুরক্ষার জোর দাবি জানালো ২৫ দেশ
কিশোরগঞ্জে স্কাউটস ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
মহেশপুরে ১২৮ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ২
নতুন সিটি করপোরেশনের তালিকায় কক্সবাজার