গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পক্ষে ইসরায়েলি জ্বালানিমন্ত্রী

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৯:৪৮ পিএম

গাজার ৭০ শতাংশ এলাকা ইতোমধ্যে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে পুরো উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পক্ষে মত দিয়েছেন দেশটির জ্বালানিমন্ত্রী এলি কোহেন।

তিনি আরও দাবি করেন, গাজায় হামলা বন্ধে কোনো সমঝোতা হয়নি।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে যে খসড়া চুক্তি নিয়ে আলোচনা চলছে, তাতে হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি রয়েছে। তবে কোহেন সেই উদ্যোগের বিরোধিতা করা সর্বশেষ জ্যেষ্ঠ ইসরায়েলি নেতাদের একজন।

এর আগে দেশটির কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরও প্রস্তাবিত খসড়া চুক্তিকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেন।

ইসরায়েলি সরকারের ভেতরে গাজা যুদ্ধ, হামাসের নিরস্ত্রীকরণ এবং সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন