প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানে হামলা থেকে আপাতত বিরত থাকবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০১:৩৫ এএম

পারমাণবিক হুমকির অবসান ও হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত করার শর্তে ইরানে নতুন করে হামলা চালানো থেকে আপাতত বিরত থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

কয়েক মাস ধরে চলা এই সংঘাত নিরসনে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা এবং একটি সমৃদ্ধ ইরানের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই এই সুযোগ দেওয়া হচ্ছে। এতে বলা হয়, ওয়াশিংটনের সাথে এই অঙ্গীকার ও চুক্তির প্রক্রিয়ায় ইসরায়েলও সমানভাবে যুক্ত রয়েছে।

এর আগে ট্রাম্প ইরানের জ্বালানি ও তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে অত্যন্ত কঠোর কৌশলগত হামলার হুমকি দিয়েছিলেন। তবে তেহরান এবং মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি বন্ধু রাষ্ট্র নতুন করে আর কোনো সামরিক আগ্রাসন না চালানোর জন্য ওয়াশিংটনকে অনুরোধ জানায়।

সংবাদ মাধ্যম এএফপি ও অ্যাক্সিওস-এর প্রতিবেদন অনুযায়ী, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সরাসরি ফোনে কথা বলে ট্রাম্পকে উত্তেজনা কমানোর আহ্বান জানান। 

এছাড়া মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ-এর তথ্যমতে, সম্ভাব্য হামলার জন্য যুক্ত রাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সম্পূর্ণ প্রস্তুত ছিল।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে সংঘাত শুরু হওয়ার পর থেকেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল কার্যত হ্রাস পেয়েছে। বর্তমান এই ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বৃদ্ধি পেতে দেখা গেছে।

HN
আরও পড়ুন