ইউরোপে অনিয়মিত অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান বিতর্কের মধ্যেও স্পেনকে শেনজেন অঞ্চল থেকে বের করে দেওয়ার সম্ভাবনা সরাসরি নাকচ করেছে ফ্রান্স।
ফরাসি গণমাধ্যম 'ইউরোপ ১' (Europe 1)-কে দেওয়া সাক্ষাৎকারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েজ স্পষ্ট জানান, স্পেনকে বাদ দেওয়ার বিষয়টি একেবারেই অবাস্তব ও বিবেচনার বাইরে।
সাম্প্রতিক সময়ে সেউতা ও মেলিয়া সীমান্ত দিয়ে উত্তর আফ্রিকা থেকে স্পেনে অনিয়মিত অভিবাসীদের প্রবেশ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে করে শেনজেন ব্যবস্থার নিরাপত্তা নিয়ে ইউরোপের বিভিন্ন রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন ওঠে।
কিছু রাজনৈতিক দল দাবি তোলে, স্পেনের সীমান্ত শিথিলতার কারণে পুরো শেনজেন অঞ্চল ঝুঁকিতে পড়ছে। এমনকি তারা শেনজেনভুক্ত দেশ হিসেবে স্পেনের সদস্যপদ পুনর্বিবেচনারও আহ্বান জানায়।
তবে এই জাতীয় সব দাবি ও আহ্বানকে সরাসরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, অভিবাসন সংকট মোকাবিলায় শেনজেন থেকে কোনো দেশকে বাদ দেওয়া মোটেও কোনো স্থায়ী সমাধান নয়।
লরাঁ নুনিয়েজের মতে, বহিঃসীমান্তের নিরাপত্তা জোরদার, সদস্য দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় এবং পারস্পরিক সহযোগিতাই এই সংকট সমাধানের মূল চাবিকাঠি।
তিনি জোর দিয়ে বলেন, অবাধ চলাচল, বাণিজ্য ও পর্যটনের প্রসার ঘটিয়ে শেনজেন ব্যবস্থা ইউরোপীয় ঐক্যের সবচেয়ে বড় ভিত্তি হিসেবে কাজ করছে। তাই সাময়িক রাজনৈতিক চাপে এর মৌলিক কাঠামো পরিবর্তন অনুচিত।
বর্তমানে ২৯টি দেশ নিয়ে গঠিত শেনজেন অঞ্চলে সাধারণত অভ্যন্তরীণ সীমান্ত পরীক্ষা ছাড়াই যাতায়াত করা যায়। যেকোনো নিরাপত্তাজনিত প্রয়োজনে সাময়িক কড়াকড়ি আরোপের সুযোগ থাকলেও, বহিষ্কারের কোনো আলোচনা টেবিলে নেই।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর এই বার্তা প্রমাণ করে, প্যারিস সীমান্ত নিরাপত্তায় কঠোর অবস্থান চায়, তবে তা শেনজেন কাঠামোর ভেতরে সমন্বিত পদক্ষেপ ও যৌথ সহযোগিতার মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব।
ইরানে হামলা থেকে আপাতত বিরত থাকবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ডিবির অভিযানের তিন কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
ভাঙ্গায় যাত্রীবাহী বাস খাদে, আহত ২০
মহেশপুরে সুবিধাবঞ্চতদের মাঝে টিউবওয়েল বিতরণ
সাড়ে ৫ লাখ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিক আটক
টাঙ্গাইলে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
ডাবের চাহিদায় সরগরম ব্রাহ্মণবাড়িয়ার বাজার
আরাঘচি-বিন ফারহান ফোনালাপ, সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুতির বার্তা ইরানের