গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৩,৩৭৫

আপডেট : ০৩ আগস্ট ২০২৬, ০৫:৪৮ পিএম

গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান সামরিক অভিযানে আরও ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে নিহতের মোট সংখ্যা বেড়ে ৭৩ হাজার ৩৭৫ জনে পৌঁছেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে সর্বশেষ হামলায়, আর একজন পূর্বে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ১১ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত গাজায় এক হাজার ২৫০ জন নিহত এবং চার হাজার ১১০ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত মোট এক লাখ ৭৪ হাজার ২২০ জন আহত হয়েছেন। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন