ইয়েমেনের জলসীমার কাছাকাছি ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইলের আঘাতে একটি ভারতীয় পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। এ ঘটনাকে সম্পূর্ণ ‘বিনা উসকানিতে হামলা’ বলে উল্লেখ করেছেন ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
ডুবে যাওয়া ‘এমএসভি ফৈজে নূরে ওলিয়া’ নামক জাহাজটিতে মোট ১৪ জন নাবিক ছিলেন। ইয়েমেনের কোস্টগার্ড দ্রুত অভিযান চালিয়ে তাদের সবাইকে অলৌকিকভাবে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে।
উদ্ধার পাওয়া নাবিকদের মধ্যে ১৩ জনই ভারতীয় নাগরিক। সোনোয়াল সামাজিক মাধ্যম এক্সে জানান, মধ্যপ্রাচ্যের ওই অঞ্চলে কর্মরত সকল ভারতীয় নাবিকের নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
উদ্ধারপ্রাপ্ত ক্রুদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে ভারতীয় ডিরেক্টর জেনারেল মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন (ডিজিএমএ) সহ সংশ্লিষ্ট সব সংস্থার সাথে সার্বক্ষণিক সমন্বয় রাখা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
বিজেপির ৩৫ বছরের দুর্গে ফাটল : বিহারে প্রশান্ত কিশোরের বিজয়
৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে বাড়তি নিরাপত্তা
কোটচাঁদপুরে চুরির অভিযোগে গ্রেপ্তার ৪