বাণিজ্য বাড়াতে সীমান্তে ২৪ ঘণ্টা সেবা চালুর সিদ্ধান্ত পাকিস্তান ও ইরানের

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০১:২৫ এএম

সীমান্ত অবকাঠামো শক্তিশালী করা, শুল্ক প্রক্রিয়া সহজীকরণ এবং সীমান্তে ২৪ ঘণ্টা বাণিজ্য কার্যক্রম চালু রাখতে একমত হয়েছে পাকিস্তান ও ইরান।

বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানি শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রী সৈয়দ মোহাম্মদ আতাবাকের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল।

বৈঠকে উভয় দেশ খনি খাত, বিশেষ করে মূল্যবান পাথর প্রক্রিয়াজাতকরণ ও মান উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়।

শাহবাজ শরিফ জানান, ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাম্প্রতিক আলোচনার ধারাবাহিকতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

দুই দেশের শীর্ষ নেতৃত্বের নির্ধারিত ১ হাজার কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনে এসব পদক্ষেপ বড় ভূমিকা রাখবে।

তিনি আরও উল্লেখ করেন, খাদ্য ও কৃষি খাতে বাণিজ্য প্রসার উভয় দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হবে। পাশাপাশি অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় পাকিস্তান কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

ইরানি মন্ত্রী তাদের আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানান এবং তেহরানের বাণিজ্যিক আগ্রহ প্রকাশ করেন।

তিনি জানান, পাকিস্তান-ইরান মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নে কারিগরি পর্যায়ের আলোচনা বর্তমানে চলমান।

তথ্যসূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন (৬ আগস্ট) ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তি।

HN
আরও পড়ুন
সর্বশেষপঠিত