সাতক্ষীরার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে চলতি বছর এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর এসব তথ্য জানা যায়।
শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- উপজেলার আশাশুনি গদাড়া নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সাতক্ষীরা সদরের সাতক্ষীরা নৈশ বিদ্যালয়, দেবহাটা উপজেলার বাবুরাবাদ ঢেবুখালী বিদ্যালয় ও শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী সিদ্দিক গাজী মাধ্যমিক বিদ্যালয়।
আশাশুনি গাদাড়া নিমমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জবুনেছা বলেন, এ বছর বিদ্যালয়টি থেকে মানবিক বিভাগ চারজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। প্রকাশিত ফল তাদের কেউই উত্তীর্ণ হতে পারেনি।
দেবহাটার বাবুরাবাদ ঢেবুখালী বিদ্যালয়ের চিত্র আরও নাজুক। বিদ্যালয়ের অফিস সহকারী নূর হাসান জানান, ২০০১ সাল থেকে বিদ্যালয়ের শিক্ষকরা কোনো বেতন-ভাতা পান না। এই কারণে অনেক শিক্ষক নিয়মিত বিদ্যালয় আসেন না। কাগজ-কলম বিদ্যালয়ে আটজন শিক্ষক থাকলও তাদের উপস্থিতি নিয়মিত নয়। একজন শিক্ষিকা ও একজন শিক্ষক বিদ্যালয় থাকলেও তারাও নিয়মিত সময় দেন না। গত বছর বিদ্যালয়টির পাঁচজন পরীক্ষার্থীর মধ্য চারজন পাস করছিল। এবার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
সাতক্ষীরা নৈশ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মমিনুর রহমান বলেন, ফলাফলের সঠিক তথ্য এই মুহূর্ত তার জানা নেই। বোর্ড ও অনলাইনভিত্তিক নথি দেখে এ বিষয় বিস্তারিত জানাতে পারবেন।
শ্যামনগরর সাহেবখালী সিদ্দিক গাজী বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস না করার কারণ জানতে প্রধান শিক্ষকের মুঠাফোন একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
জেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, যশোর শিক্ষা বোর্ড থেকে সরাসরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলাফলের বিস্তারিত পাঠানো হয়েছে। যে সব প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেগুলোর বিষয় অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দেড় বছরেও শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ
জামালপুরে ধর্ষণ মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড