ইরান-যুক্তরাষ্ট্রকে আলোচনায় বসার আহ্বান চীনের

আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৭:৪৮ পিএম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে দুই দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক আইনের ভিত্তি বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন নেই, এমন একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন।

ওয়াশিংটনের সম্ভাব্য নতুন নিষেধাজ্ঞার হুমকির মধ্যেই চীনের পক্ষ থেকে এই অবস্থান জানানো হলো। লিন জিয়ান বলেন, সামরিক শক্তি প্রয়োগ কিংবা চাপ সৃষ্টির কৌশল পরিস্থিতিকে আরও উত্তপ্ত করবে। এতে কোনো পক্ষেরই স্বার্থ রক্ষা হবে না।

তিনি বলেন, সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং মতবিরোধ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে।

চীনের এই আহ্বানের মধ্য দিয়ে ইরান-যুক্তরাষ্ট্র বিরোধে সামরিক চাপের পরিবর্তে কূটনৈতিক আলোচনা ও সমঝোতার ওপর জোর দেওয়ার অবস্থানই আবারও স্পষ্ট করল বেইজিং। সূত্র: আলজাজিরা

AS
আরও পড়ুন