জ্বালানি সংকটে গাজায় হাসপাতালে চিকিৎসা বিপর্যয়

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ এএম

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জ্বালানি সরবরাহ বন্ধের বার্তার পর রবিবারে বেশিরভাগ পরিষেবা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে গাজার কুয়েত হাসপাতাল। এখন থেকে সেখানে কেবল জরুরি বিভাগের রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে।

জ্বালানি সংকটের কারণে অস্ত্রোপচার, প্রসূতি সেবা, বহির্বিভাগ ক্লিনিক, স্ক্যানিং, ল্যাবরেটরি এবং অ্যাম্বুলেন্স সেবাসহ রোগী পরিবহন পুরোপুরি বন্ধ থাকছে। তবে সাধারণ ও গর্ভবতী মায়েদের জরুরি বিভাগ খোলা থাকবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তেল ও খুচরা যন্ত্রাংশের অভাবে ইতোমধ্যে একাধিক হাসপাতালের জেনারেটর বিকল হয়েছে। বাকি জেনারেটরগুলো ২৪ ঘণ্টা চলায় জীবনরক্ষাকারী বিভাগগুলোতে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখা কঠিন হয়ে পড়েছে।

সম্প্রতি খান ইউনিসের নাসের হাসপাতালের জেনারেটর অকেজো হয়ে পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহের খবর এসেছিল। কুয়েত হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক করেছে, এমন পরিস্থিতি চলতে থাকলে প্রতিদিন হাজার হাজার ফিলিস্তিনি চিকিৎসাসেবা বঞ্চিত হবেন।

সূত্র: রয়টার্স

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত