পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাটে পুলিশ স্টেশনের কাছে একটি মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় চালানো ওই হামলায় অন্তত ২১ জন নিহত ও আরও কয়েকজন আহত হওয়ার পর শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ নিন্দা জানান।
এক বিবৃতিতে বাঘাই নিহতদের পরিবারের প্রতি এবং প্রতিবেশী পাকিস্তানের সরকার ও মুসলিম জনগণের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে চালানো সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডের কোনো ধরনের যৌক্তিকতা থাকতে পারে না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান রয়েছে ইরানের। বেসামরিক মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।
বাঘাই একই সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলায় আঞ্চলিক দেশগুলোর মধ্যে আরও জোরালো সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্ব দেন। কার্যকরভাবে এবং ধারাবাহিকভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে এ ধরনের সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।
তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, কোহাটের পুলিশ লাইনস এলাকায় শুক্রবার জুমার নামাজের সময় বিস্ফোরণটি ঘটে। স্থানীয় সময় দুপুর প্রায় ১টা ২০ মিনিটে বিস্ফোরণের পর প্রায় পাঁচ থেকে সাতজন সন্ত্রাসী হামলা চালায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হামলায় নিহত ২১ জনের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য এবং ছয়জন বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে। সূত্র: তাসনিম নিউজ এজেন্সি
মার্কিন যুদ্ধবিমান শিকারের যুগ শুরু: গালিবাফ
রাশিয়ার Su-35 পেলে বদলাতে পারে ইরানের আকাশযুদ্ধের সক্ষমতা
মিনাব স্কুলে হামলায় ফ্রান্সের নীরবতা নিয়ে আরাঘচির কটাক্ষ