মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্র দেশগুলোকে ফের ইরানের সতর্কবার্তা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পিএম

যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের সামরিক হামলা ফের শুরু করলে মধ্যপ্রাচ্যের যেসব দেশ ওয়াশিংটনের পাশে থাকবে, তাদেরও এই আগ্রাসনের সঙ্গে জড়িত হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর।

এক বিবৃতিতে ইরানের সামরিক সদর দপ্তরটি বলেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি ইরানের প্রতি দ্বিমুখী নীতি অব্যাহত রেখে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করে, তাহলে তাদেরও এই কর্মকাণ্ডের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে।

বিবৃতিতে বলা হয়, শক্তিশালী ও সার্বভৌম ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সঙ্গে কোনো আঞ্চলিক দেশ নিজেকে যুক্ত করলে তাদের আর ইরানের কাছ থেকে সংযম বা সৌজন্যমূলক আচরণ প্রত্যাশা করা উচিত হবে না।

ইরানের সামরিক সদর দপ্তর আরও বলেছে, যুক্তরাষ্ট্রের হামলার ক্ষেত্রে আঞ্চলিক দেশগুলোর অবস্থান ও ভূমিকা ইরানের নজরে থাকবে। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা বা সমন্বয়ের মাধ্যমে কোনো দেশ ইরানের বিরুদ্ধে অবস্থান নিলে তার পরিণতি ভোগ করতে হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন