ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’: কখন-কোথায় আঘাত হানবে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ এএম

বঙ্গোপসাগরে ঘনীভূত এক বিশাল মেঘের জটলা দ্রুত শক্তিশালী হয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এটি পূর্ণাঙ্গ রূপ নিলে এর নাম রাখা হবে ‘অর্ণব’। বাংলা ‘অর্ণব’ শব্দের অর্থ সমুদ্র, নামটি পূর্বে বাংলাদেশের দেয়া।

বর্তমানে এই নিম্নচাপটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে প্রায় ২০০-৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। বুধ ও বৃহস্পতিবারের (২৩-২৪ সেপ্টেম্বর) মধ্যরাতেই এটি ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে স্থলভাগে আছড়ে পড়তে পারে।

ঝড়ের আঘাতের পাশাপাশি উপকূলীয় অঞ্চলে অতি ভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। ক্ষেত্রবিশেষে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি এবং ঘণ্টায় ৫৫-৬৫ কিলোমিটার বেগে বিধ্বংসী দমকা হাওয়া বইতে পারে।

ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পাশাপাশি নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। দুর্যোগ বিবেচনায় ওড়িশার খুরদা, গঞ্জাম, গজপতি ও জগৎসিংপুর জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত