কুড়িগ্রামে উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতনকে (৫৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের চন্দ্রখানা বাজারের খামার এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রতন পোদ্দার ওই এলাকার মৃত জালাল উদ্দিন পোদ্দারের ছেলে।

পুলিশ জানায়, গত ১২ আগস্ট ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে রতন পোদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান নাইম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রতন পোদ্দারকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত