ইনস্টাগ্রামে রেকর্ড গড়েছেন শ্রীলীলা

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ এএম

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী শ্রীলীলা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন। সম্প্রতি তার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে পড়েছে ১ কোটি ১১ লাখের বেশি লাইক। পাশাপাশি ভিডিওটি দেখা হয়েছে ২৫ কোটিরও বেশি বার।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শ্রীলীলার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত ওই ভিডিওতে এখন পর্যন্ত ১ কোটি ১১ লাখ লাইক পড়েছে। একই পোস্টে মন্তব্য এসেছে প্রায় ৩৬ হাজার ৩০০টি। ভিডিওটি দেখা হয়েছে ২৫ কোটি ৮১ লাখ বার। ইনস্টাগ্রামভিত্তিক পরিসংখ্যান ট্র্যাকার রিল্যাক্সে এ তথ্য দেখা যাচ্ছে।

ফ্যাশন, ঐতিহ্যবাহী সাজ, ব্যক্তিজীবনের বিভিন্ন মুহূর্ত কিংবা কাজের খবর বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও নিয়মিত প্রকাশ করেন শ্রীলীলা। তবে ওই ভিডিওটিতে দর্শক-অনুরাগীদের প্রতিক্রিয়া তুলনামূলকভাবে অনেক বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার পাশাপাশি ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। দক্ষিণ ভারতীয় সিনেমার পর এবার বলিউডে অভিষেক হতে যাচ্ছে তার।

অনুরাগ বসুর সিনেমায় কার্তিক আরিয়ানের বিপরীতে দেখা যাবে শ্রীলীলাকে। ধানুশের সঙ্গে ‘ওম: চ্যাপটার ওয়ান’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। এ ছাড়া আরও কয়েকটি সিনেমা রয়েছে তার হাতে।

এএম
আরও পড়ুন