ভারতের বিহার রাজ্যে ত্রাণ বিতরণের সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। বন্যাকবলিত সারান জেলায় বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের প্যাকেট মাথায় লেগে ৫৮ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন।
গত শুক্রবার জেলার পরশুরামপুর গ্রামের ত্রাণকেন্দ্রের কাছে এই ঘটনা ঘটে। নিহত অনিল কুমার সিং ঘটনাস্থলেই মারাত্মক আঘাতপ্রাপ্ত হন বলে জানা গেছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সবিন্দ্র কুমার দাস জানিয়েছেন, প্রাথমিক ধারণা অনুযায়ী হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণের প্যাকেটটিই ওই ব্যক্তির মৃত্যুর কারণ। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর নিশ্চিত কারণ জানা যাবে।
এদিকে অন্য একটি সূত্র জানিয়েছে, ঘটনার সময় হেলিকপ্টারের তীব্র বাতাসের চাপে একটি বাড়ির টিনের চাল উড়ে এক নারী সামান্য আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী মরদেহ মহাসড়কে রেখে বিক্ষোভ শুরু করেন। তারা প্রশাসনের কাছে এই দুর্ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।
সূত্র: এনডিটিভি
সৌদিতে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিরা
ইউক্রেনে ভারতীয় ওষুধ কারখানায় রুশ হামলায় নিহত ১