'হরমুজ ইরানের রেড লাইন', যুক্তরাষ্ট্রকে আইআরজিসির সতর্কবার্তা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ১১:২০ পিএম

হরমুজ প্রণালিকে ইরানের কৌশলগত রেড লাইন ঘোষণা করে যুক্তরাষ্ট্রসহ সব বহিরাগত শক্তিকে সেখানে হস্তক্ষেপ না করার হুঁশিয়ারি দিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান আহমাদ ভাহিদি। তিনি বলেছেন, হরমুজে যেকোনো হুমকি বা অনুমতি ছাড়া নৌযান চলাচলের জবাব শক্তভাবে দেওয়া হবে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় ভাহিদি বলেন, প্রতিকূল কোনো নৌযানের বিরুদ্ধে নির্ভুল ক্ষেপণাস্ত্র, আক্রমণকারী ড্রোন, দ্রুতগতির নৌযান, ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবহারের জন্য ইরানের নৌবাহিনী প্রস্তুত রয়েছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান আরও দাবি করেন, চলমান সংঘাতের সময় ইরানি বাহিনী হরমুজ প্রণালিকে অবরুদ্ধ, পরিচালনা ও নিয়ন্ত্রণ করেছে। একই সঙ্গে মার্কিন নৌবাহিনীকে পারস্য উপসাগর থেকে পিছু হটতেও বাধ্য করা হয়েছে বলে দাবি করেন তিনি।

ভাহিদি বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপের অধিকার নেই। এই কৌশলগত জলপথে কোনো ধরনের হুমকি বা অনুমতি ছাড়া নৌ চলাচল ইরানের রেড লাইনে আঘাত হিসেবে বিবেচিত হবে এবং এর জবাব শক্তভাবে দেওয়া হবে। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন