অধিকৃত পশ্চিম তীরে গাড়ির ধাক্কায় ইসরায়েলি নিরাপত্তারক্ষী আহত

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১১:১৫ পিএম

অধিকৃত পশ্চিম তীরের অবৈধ ইসরায়েলি বসতি আরিয়েলের একটি তল্লাশিচৌকিতে গাড়ির ধাক্কায় এক ইসরায়েলি নিরাপত্তারক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ঘটনার পর গাড়িটি নিয়ে চালক পালিয়ে যান। এ ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, একটি সন্দেহজনক গাড়ি তল্লাশিচৌকিতে ওই নিরাপত্তারক্ষীকে ধাক্কা দেয়। এ সময় নিরাপত্তারক্ষী গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালান। এরপর গাড়িটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

সেনাবাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য সন্দেহভাজনদের খুঁজে বের করতে এলাকায় তল্লাশি অভিযান চলছে। তবে আহত নিরাপত্তারক্ষীর শারীরিক অবস্থা, গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় কিংবা ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানানো হয়নি। সূত্র: আলজাজিরা

এএস
আরও পড়ুন
সর্বশেষপঠিত