ইরানসহ ইসরায়েলের শত্রুদের নির্মূল করা হবে: কাৎজ

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১০:২০ পিএম

ইরানসহ ইসরায়েলের শত্রুদের ধ্বংস করে হুমকি নির্মূল করার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জর্ডান সীমান্ত পরিদর্শনকালে তিনি বলেন, ইসরায়েল শুধু সীমান্ত প্রতিরক্ষায় সীমাবদ্ধ থাকবে না, বরং ইরান ও কাছাকাছি থাকা হুমকিগুলোর বিরুদ্ধে আক্রমণাত্মক ও আগাম হামলার নীতি অনুসরণ করবে।

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সীমান্ত এলাকা পরিদর্শনের সময় কাৎজ বলেন, প্রধানমন্ত্রী, রাষ্ট্র ও ইসরায়েলি সামরিক বাহিনীর নেতৃত্বে এই আক্রমণাত্মক নীতি পরিচালিত হচ্ছে। দূরবর্তী প্রতিপক্ষ ইরান এবং ইসরায়েলের কাছাকাছি থাকা হুমকিগুলোকে লক্ষ্য করেই এ নীতি অনুসরণ করা হচ্ছে বলে জানান তিনি।

কাৎজ বলেন, প্রথম কাজ হলো আক্রমণ করা, শত্রুকে ধ্বংস করা এবং হুমকিগুলো নির্মূল করা। পাশাপাশি ইসরায়েলের নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে সীমান্ত পেরিয়ে আসা ড্রোনের হুমকি মোকাবিলায় ইসরায়েলের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নেতানিয়াহু। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি তিনি। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন