সকাল থেকে অধিকাংশ কারখানায় কার্যক্রম স্বাভাবিক ছিল। তবে নিশ্চিতপুর এলাকার আল-মুসলিম এ্যপারেলস, নিউএইজ গ্রুপের কারখানা ও ট্রাউজার লাইন লিমিটেড কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানায় অবস্থান করেন। এ সময় তারা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন।
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে রাজধানী ঢাকা, গাজীপুর ও সাভারসহ বিভিন্ন এলাকায় আজ রোববার বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এমন পরিস্থিতিতে সাভারে আশুলিয়ার অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
রোববার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া।
পুলিশ জানায়, রোববার সকাল থেকে অধিকাংশ কারখানায় কার্যক্রম স্বাভাবিক ছিল। তবে নিশ্চিতপুর এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে সড়কে অবস্থান করেন। এ সময় তারা বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন ধরণের স্লোগান দিতে থাকেন।
এ সময় শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পরে শ্রমিকেরা সড়কের পাশে অবস্থান নেন। উদ্ভুত পরিস্থিতিতে আশুলিয়ার আশপাশের প্রায় ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
গাজায় ইসরায়েলি বাহিনীর দফায় দফায় হামলা, নিহত অন্তত ৯ ফিলিস্তিনি