মার্কিন নির্বাচনের প্রভাবে বিশ্ববাজারে কমলো তেলের দাম

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১০:০২ এএম

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা এবং মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নিয়ে বিনিয়োগকারীদের অপেক্ষার মধ্যে বিশ্ববাজারে তেলের দাম কমেছে।

বুধবার (৪ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী হয়। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের মজুত অপ্রত্যাশিতভাবে কমে যাওয়ার তথ্যও দামের এই পতন ঠেকাতে পারেনি।

বুধবার গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১টা ৫৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২৬ সেন্ট বা শূন্য দশমিক ২৫ শতাংশ কমে ১০৩ ডলার ৩৪ সেন্টে দাঁড়ায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৫৩ সেন্ট বা শূন্য দশমিক ৫৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৫ ডলার ৫৬ সেন্টে নেমে আসে।

এর আগের কার্যদিবসেও ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমেছিল। এতে প্রায় চার সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায় জ্বালানি তেলটির দাম।

বাজারসংশ্লিষ্টদের নজর এখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল এবং এর ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান শান্তি আলোচনায় কী প্রভাব পড়ে, সেদিকে। এসব বিষয়ে অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছেন।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন