২৩ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ট্রফি ঘরে তোলার মিশনে বড় এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাকী থাকতেই শেষ চারে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
রোববার (৮ নভেম্বর) শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলে ড্র হয়। এই ড্রয়ের ফলে খুব সহজেই বাংলাদেশের সেমিফাইনালের টিকিট নিশ্চিত হয়ে যায়।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট সংগ্রহ করেছিল বাংলাদেশ। অন্যদিকে, দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বের পাট চুকিয়েছে ভুটান।
আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওই ম্যাচে জয় পেলে গ্রুপসেরা হওয়ার দারুণ সুযোগ রয়েছে তাদের সামনে।
এদিকে টুর্নামেন্টের অন্য প্রান্তে ‘বি’ গ্রুপ থেকেও সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান দল।
আজ বাংলাদেশ সফরে আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি
‘ভয় পাওয়া চলবে না, আমরা সঠিক পথেই আছি’