বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২২১। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের হিসাবে, এ মাত্রার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’।
আইকিউএয়ারের লাইভ সূচক অনুযায়ী, এদিন ২৫২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৪৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা। ঢাকার স্কোর ২২১।
তালিকায় এরপর রয়েছে চীনের বেইজিং। শহরটির বায়ুমান সূচক ১৭৬। ১৭৫ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ভারতের মুম্বাই এবং ১৭০ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয়।
আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো এবং ৫১ থেকে ১০০ স্কোরকে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোরকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ুর মান ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।
ফারসি কথাকে লেখায় রূপান্তরে নিজস্ব এআই প্রযুক্তি উদ্ভাবন করলো ইরানি গবেষক