চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের শুরুতে শান্তি প্রতিষ্ঠায় আলোচনার গুরুত্ব তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উদ্বোধনী বক্তব্যে ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনার জন্য তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া—বিশেষভাবে উপযুক্ত অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, ‘অতীতে অনেক সময় নেতারা যেসব নেতার সঙ্গে মতপার্থক্য ছিল, তাঁদের সঙ্গে কথা বলা এড়িয়ে গেছেন।’
ট্রাম্প বলেন, ‘সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি। পুরো পৃথিবীকে প্রভাবিত করে এমন সমস্যার সমাধানে আমাদের বড় দায়িত্ব রয়েছে।’