হরমুজ প্রণালির পূর্বদিকে নিষিদ্ধ এলাকায় নৌমাইনে আঘাত হানার পর আগুন ধরে যায় একটি তেলের ট্যাংকারে। পরে সেটির চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনীর নৌবাহিনী।
নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, শনিবার (২৮ নভেম্বর) পরিচয় শনাক্তকরণ ও নৌ-চলাচল সংক্রান্ত ব্যবস্থা বন্ধ রেখে তিনটি ট্যাংকার হরমুজ প্রণালির পূর্বদিকে নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে। এর মধ্যে একটি ট্যাংকার নৌমাইনে আঘাত হানলে তাতে আগুন ধরে যায় এবং সেটির চলাচল বন্ধ হয়ে যায়। অন্য দুটি ট্যাংকার গতিপথ পরিবর্তন করে পারস্য উপসাগরের দিকে ফিরে যায়।
বিবৃতিতে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইরানের সেনাবাহিনীর নৌবাহিনী আরও বলেছে, দেশটির লক্ষ্য ও দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি কখনোই পুনরায় খুলে দেওয়া হবে না।
সূত্র: মেহের নিউজ এজেন্সি
তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানের সঙ্গে চুক্তি কাল