ডিবি প্রধান হারুন অর রশিদ

বাইডেনের সঙ্গে কখনো কথাই হয়নি আরেফীর

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম

গাজীপুর প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কখনো কথা হয়নি তার ‘উপদেষ্টা’ পরিচয় দেওয়া মিয়া জাহিদুল ইসলাম আরেফীর। তবে, ২০২১ সালে করোনা মহামারির সময় ১০-১৫ জনের একটি জুম মিটিং হয়। সেখানে বাইডেনের স্ত্রীর সঙ্গে তার দেখা হয়েছে। 

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে আরেফীকে জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদ। সকাল সাড়ে ১১টার দিকে কাশিমপুর কারাগারে যান ডিবি প্রধান। 

ডিবি প্রধান বলেন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দীকে গ্রেপ্তারের পর তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছি। কিছু বিষয়ের উত্তরও পেয়েছি। তবে, কিছু বিষয় অস্পষ্ট ও দ্বিমত থাকায় আমরা চিন্তা করলাম, কারাগারে গিয়ে আরেফীকে জিজ্ঞাসাবাদ করি।

এই কাজগুলো করার পেছনে আরেফীর কী উদ্দেশ্য বা লাভ ছিল, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেন, তার লাভ বলতে বিএনপি ক্ষমতায় গেলে লেফটেন্যান্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী ভালো অবস্থানে যাবেন। তখন তাকে দিয়ে তিনি লাভবান হবেন বা ভালো কিছু পাবেন। 

NC
আরও পড়ুন