আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সিরাজগঞ্জ শহরের বেশ কিছু এলাকায় আজ শুক্রবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
জরুরি মেরামত, রক্ষণাবেক্ষণ এবং লাইনের পাশের গাছের ডালপালা কাটার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নেসকো সিরাজগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা সিরাজগঞ্জ দপ্তরের ১১ কেভি মাসুমপুর ও সার্কিট হাউস ফিডারের আওতায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে। মূলত আসন্ন বড় জাতীয় অনুষ্ঠান এবং গরমের মৌসুমে লোডশেডিংমুক্ত বিদ্যুৎ সেবা দেওয়ার লক্ষ্যেই এই আগাম প্রস্তুতিমূলক কাজ হাতে নেওয়া হয়েছে।
এর ফলে সিরাজগঞ্জ শহরের মাসুমপুর, মাসুমপুর কারিগর পাড়া, হাজী আহম্মেদ আলী রোড, বাজার স্টেশন, নিউ মার্কেট, কাচারী পাড়া, বগুড়া বাস স্ট্যান্ড, চক শিয়ালকোল এবং দিয়ার বৈদ্যনাথসহ সংশ্লিষ্ট এলাকায় গ্রাহকরা বিদ্যুৎ পাবেন না। জরুরি এই মেরামত কাজের জন্য বিদ্যুৎ সরবরাহের সাময়িক বিঘ্ন ঘটায় নেসকো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে।
নির্ধারিত সময়ের পর কাজ শেষ হওয়া মাত্রই আবারও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। নির্বাচনকালীন নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এই ধরণের কারিগরি রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
কোনো দল, মার্কা বা ব্যক্তির দাস না হয়ে বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে
