পিরোজপুরের মঠবা‌ড়িয়া

অবৈধ ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৪, ০৬:৪১ পিএম

পিরোজপুরের মঠবা‌ড়িয়ায় অবৈধভাবে গড়ে ওঠা তিন‌টি ইটভাটায় অ‌ভিযান চা‌লিয়ে‌ সাড়ে চার লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে অবৈধ ইটের পাজা বিনষ্ট করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বেতমোড় রাজপাড়া ও বড়মাছুয়া এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম ও সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শৈকত রায়হান থানা পু‌লিশ ও ফায়ার সা‌র্ভিস কর্মীদের সহযো‌গিতায় অ‌ভিযান চা‌লিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত করে ভাটার মা‌লিক মোস্তাফিজুর রহমানকে দুই লাখ, মো. শহিদ মেম্বরকে এক লাখ এবং আলী হাওলাদারকে দেড় লাখ করে মোট সাড়ে চার লাখ টাকা জরিমানা আদায় করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কাইয়ূম সাংবাদিকদের বলেন, পরিবেশদূষণকারী ও অবৈধ ইটভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ভিন্ন তিন‌টি মামলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী এসব জরিমানা আদায় করা হয়।

IL/SA/MR
আরও পড়ুন
সর্বশেষপঠিত