ভোলায় গাঁজাসহ মাদক কারবারি আটক

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৫ পিএম
ভোলায় ৭৫০ গ্রাম গাঁজাসহ মো. সাইফুল ইসলাম মিরাজ (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছেন কোস্ট গার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
 
আটক সাইফুল ইসলাম মিরাজ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া  ইউনিয়নের ৩নং  ওয়ার্ডের পশ্চিম চরকালি এলাকার মো. সিরাজ চৌকিদারের ছেলে।
 
শুক্রবার (৩১ জুলাই) দুপুরে কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১ টায় কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে  ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের বলিবাড়ির রাস্তা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।  অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক একজন ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ৭৫০ গ্রাম গাঁজাসহ সাইফুল ইসলাম মিরাজে আটক করা হয়।
পরে জব্দকৃত মাদকদ্রব্য ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত এ ঘটনায় আরো বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
MCH
আরও পড়ুন