ব্রাহ্মণবাড়িয়ায় সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

আপডেট : ২০ মে ২০২৬, ০৬:৫৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে চার শ্রমিকে মারা গেছেন। বুধবার (২০ মে) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, গলানিয়া গ্রামের মমসার (১৮), উত্তর গলানিয়া পশ্চিমপাড়ার ইমাম হোসেন (১৫), হৃদয় মিয়া (১৫), ধর্মতীর্থ গ্রামের আরমান (১৪)।

সরাইল ফায়ার সার্ভিসের স্টেশন লিডার রিয়াজ মোহাম্মদ জানান, খবব পেয়ে মরদেহ উদ্ধারে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। 

ধারণা করা হচ্ছে, সেপটিক ট্যাংকে গ্যাস জমে এই ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত ছাড়া কিছু এখনই বলা যাচ্ছে না।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের এ তথ্য নিশ্চিত বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

AHA
আরও পড়ুন